বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়া থেকে যাওয়া এক গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। গত মাসে দেওয়া এ রায় সৌদি আরবে গত এক দশকের সামাজিক ও আইনি সংস্কারের সীমাবদ্ধতা সামনে এনেছে।



