জয়পুরহাটে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক
জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আয়োজনের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।



