শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
ম্যাচ শুরুর আগে অধিনায়ক হামজা চৌধুরী বুক চিতিয়ে বলেছিলেন, ‘সাফে আমরাই ফেবারিট।’ কথাটা যে ফাঁকা বুলি ছিল না, মাঠের ফুটবল দিয়েই তার প্রমাণ দিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে হামজার অভিষেক ম্যাচে চেনা ছন্দের চেয়েও যেন বেশি কিছু দেখা গেল।


