ফেসবুকে ৮ পিস্তল দেখিয়ে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার
পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


