প্রবীণদের পাশে জাপানের ইয়াকুল্ট লেডিরা
বয়স্ক নাগরিকদের সংখ্যা দিন দিন বাড়ছে জাপানে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপরে। দিনে দিনে সেখানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে বয়স্কদের একাকিত্ব ও নিঃসঙ্গতা।

