জন্মগত বৈষম্যের দেয়াল যিনি ভেঙেছিলেন
বিশ্বখ্যাত মার্কিন সাংস্কৃতিক নৃবিজ্ঞানী মার্গারেট মিড। তিনি সমাজবিজ্ঞান ও লৈঙ্গিক সমতা নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাঁর মূল মতবাদ ছিল, পুরুষ বা নারীর আচরণ ও লিঙ্গভিত্তিক ভূমিকা কোনো জৈবিক বা জন্মগত বিষয় নয়; বরং তা পুরোপুরি সমাজ ও সংস্কৃতি দ্বারা নির্মিত।


