ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী জননী
মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকের কথায় মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর দেওয়ার পর তিন দফায় ওই টাকা সরিয়ে অ্যাকাউন্ট শূন্য করা হয়।
