অধিনায়ক হামজাকে দশে দশ দিলেন বাংলাদেশ কোচ
বাংলাদেশের জার্সিতে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী। সামনে থেকে নেতৃত্ব, একটি দুর্দান্ত গোল, অ্যাসিস্ট আর পুরো আক্রমণভাগকে সুতোয় বেঁধে রাখা—অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই তারকা মিডফিল্ডার।


