গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সেতুতে (ফ্লাইওভার) একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।



