দুই সেঞ্চুরিতে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা
রাওয়ালপিন্ডিতে গতকাল শ্রীলঙ্কাকে চাপে রেখেই দিন শেষ করেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনে সেই চাপ উল্টো স্বাগতিকদের ওপর ফিরিয়ে দিয়েছে লঙ্কানরা। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।


