সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক
সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। তবে বিলটি উত্থাপনের আগে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে বিরোধী দলের সদস্য নাজিবুর রহমানের আপত্তিকে কেন্দ্র করে সংসদে বিতর্ক হয়।



