কর্ণফুলী সেতুতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোল বুথ
চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় টোল বুথে দায়িত্ব পালনরত এক টিসি (টোল কালেক্টর) আহত হয়েছেন।


