খুলনায় রাতে ট্রেনের বগি, ভোরে বিএনপি কার্যালয়ে আগুন
খুলনায় একই রাতে ট্রেনের একটি বগি ও বিএনপির এক কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে ট্রেনের বগিতে আগুন লাগে। পরে আজ মঙ্গলবার ভোরে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা।


