ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকার চালক আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল (৩৬) নামে একজন প্রাইভেটকার চালক আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।


