তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনের সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


