অধিনায়ক হতে রাজি হামজা, তবে…
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে দায়িত্ব নিতে আপত্তি নেই হামজা চৌধুরীর। তবে নিজ থেকে অধিনায়কত্বের দাবি জানাতে চান না এই মিডফিল্ডার। কোচ চাইলে দায়িত্ব পালন করবেন, কিন্তু দলের অভিজ্ঞ ফুটবলারদের প্রাধান্য দেওয়ার পক্ষেই তাঁর অবস্থান।



