মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সকাল ০৭:০৩:০৫
ব্রেকিং
ঢাকা পোস্টসরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ জরুরি অধ্যাদেশ সংসদে উত্থাপন ইনকিলাবট্রাম্প ও ভ্যান্সের সাথে জরুরি বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী আজকের পত্রিকাগণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন হাওলাদার ইত্তেফাক‘দেশপ্রেমিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য জরুরি’ প্রথম আলোডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি প্রথম আলোকর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি

কক্সবাজার: সাগরে বিলীন হচ্ছে উপকূল

কক্সবাজার: সাগরে বিলীন হচ্ছে উপকূল
কক্সবাজার: সাগরে বিলীন হচ্ছে উপকূল ছবি: আজকের পত্রিকা

ভিটেমাটি, বাড়িঘর—সবই ছিল মোহাম্মদ আলমের। তিন মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। উপকূলে ভাঙন তাঁর সব কেড়ে নিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচরের এই বাসিন্দার এখন আশ্রয় নিজ ভিটেমাটি ছেড়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া সৈকতে।