কক্সবাজার হোটেল-মোটেল এলাকায় আগুন, আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনসংলগ্ন সৈকতপাড়া আবাসিক এলাকার একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
