জেন-জি: প্রজন্ম নাকি বাজারের তৈরি পরিচয়
‘জেন-জি’—শব্দবন্ধটি এখন এতটাই পরিচিত যে, এর অর্থ নিয়ে আলাদা করে প্রশ্ন তোলার প্রয়োজন আছে বলে আমরা অনেক সময় মনেই করি না। তরুণদের কোনো প্রতিবাদ, সামাজিক আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন কিংবা জীবনযাপনের নতুন প্রবণতা নিয়ে আলোচনা হলেই অনায়াসে বলা হয়, এসব জেন-জির কাজ।



