রাজশাহীতে আবাসিক হোটেলে মিলল ব্যবসায়ীর মরদেহ
রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে বুলবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।


