ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাছাকাছি একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’।


