কিশোরগঞ্জে গভীর রাতে শিক্ষার্থী বহনকারী বিআরটিসি বাসে আগুন
কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে নিয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


