তুরাগে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের তিন সদস্য আটক
রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


