ইবির বাসে পেট্রলবোমা নিক্ষেপ, হলের গেটে হাতবোমা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রলবোমা নিক্ষেপের কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের একটি হলের ফটকে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।


