ইসরায়েলে রহস্যময় রুশ সামরিক বিমানের অবতরণ, যাত্রীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা
রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক সদস্যদের পরিবহনে ব্যবহৃত একটি সামরিক বিমান ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত রোববার সন্ধ্যায় বিমানটির এই অবতরণকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।



