ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।



