ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার পর অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স।



