লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার: ডিএমপি
লালবাগের ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বিপ্লবকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করেন আসামিরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে।



