মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ৯ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযানের সময় মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।

