সাবেক স্ত্রীর নতুন স্বামীকে মারধর, জুতার মালা পরিয়ে ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ
তালাক দেওয়ার প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্ত্রীর সাবেক স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।



