স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে চাকরি হারালেন মিসরের কোচ
মিসরের অন্যতম সফল কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কিত ঘটনাও রয়েছে তাঁর। তবে ব্যক্তিগত জীবনের একটি মামলার জেরে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন তাঁর ওপর গণমাধ্যমে উপস্থিতির নিষেধাজ্ঞা জারি করে।



