ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম আট দিনেই ৪২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

