কুলিয়ারচরে হাতকড়াসহ আসামি পালানো ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় করা মামলা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

