নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ড স্টোরেজ
নাটোরের নলডাঙ্গায় কৃষকদের উৎপাদিত সবজি, মসলা ও ফল সংরক্ষণের জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে একটি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ চালু করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে এ কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়।


