স্থানীয়দের আপত্তির মুখে কেটি পেরির স্বপ্নের প্রজেক্ট
পপ সুপারস্টার কেটি পেরির একটি নতুন প্রকল্প ঘিরে ক্যালিফোর্নিয়ার গোলেটা ভ্যালির স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১১০ একর জায়গাজুড়ে একটি স্থায়ী ইয়ুথ ক্যাম্প এবং আর্টস সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছেন এই বিশ্বখ্যাত গায়িকা।

