তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু
খালের দুই পাড়ে দুটি গাইড ওয়াল। পড়ে আছে মরিচা ধরা লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। পাশে বানানো একটি বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন স্থানীয়রা। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের দমদমা এলাকার তেলপারই খালের চিত্র এটি।
