৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক–কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ, পাঠদানের মানের অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।



