চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার এখলাছপুর থেকে তাকে গ্রেপ্তার করে।


