ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান
২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে গতকাল বুধবার দুপুরে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় যুবক নয়ন খানকে। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে–দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক।


