স্বশাসিত পেনশন স্কিম ২০২৬ । ১০ বছরে মোট জমার ১২ গুণ রিটার্ন পাওয়া যাবে?
সরকারি প্রতিষ্ঠান বাদে সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহে প্রত্যয় পেনশন স্কিম চালু হচ্ছে – প্রত্যয় পেনশন স্কিম ২০২৬
নতুন পেনশন স্কিম কবে থেকে কার্যকর?–সরকার, ১৩ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে জারীকৃত এস.আর.ও. নং-৪৭-আইন/২০২৪ এর মাধ্যমে সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকুরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী ০১ জুলাই, ২০২৪ খ্রি. তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন, তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করেছে। এছাড়া, ১৩ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে জারীকৃত এস.আর.ও. নং-৪৮-আইন/২০২৪ এর মাধ্যমে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মচারীগণের জন্য প্রযোজ্য প্রত্যয় স্কিমের রুপরেখা ঘোষণা করা হয়েছে। প্রত্যয় স্কিম চালুর ফলে এসকল প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান কর্মকর্তা/কর্মচারীগনের স্বার্থ ক্ষুন্ন হবে না এবং তাদের বিদ্যমান পেনশন/আনুতোষিক সুবিধা অক্ষুন্ন থাকবে। তবে, যাদের ন্যূনতম ১০ (দশ) বছর চাকরি অবশিষ্ট আছে তারা আগ্রহ প্রকাশ করলে প্রত্যয় স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যয় স্কিমে অংশগ্রহণের মাধ্যমে অবসর জীবনে মাসিক পেনশন প্রাপ্য হবেন বিধায় ০১ জুলাই, ২০২৪ খ্রি. তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদানকৃত কর্মকর্তা/কর্মচারীগনের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
সরকারি প্রতিষ্ঠান বাদে সব প্রতিষ্ঠান? হ্যাঁ। বিদ্যমান ব্যবস্থায় খুব কম সংখ্যক স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহে পেনশন স্কিম চালু রয়েছে। এ ধরণের অধিকাংশ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগণ আনুতোষিক স্কিমের আওতাভুক্ত এবং তাদের জন্য সিপিএফ (Contributory Provident Fund) ব্যবস্থা প্রযোজ্য। উক্ত ব্যবস্থায় কর্মচারীগণ চাকুরি শেষে অবসর সুবিধা হিসাবে এককালীন আনুতোষিক প্রাপ্য হন, কিন্তু মাসিক কোন পেনশন প্রাপ্য হন না। ফলশ্রুতিতে অবসরোত্তর জীবনে প্রায় ক্ষেত্রেই আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হন। কর্মচারীদের অবসরোত্তর জীবনের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদানে বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে সরকার ‘প্রত্যয় স্কিম’ প্রবর্তন করেছে। প্রত্যয় স্কিমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর প্রাপ্ত মূলবেতনের ১০% (শতকরা দশ ভাগ) বা সর্বোচ্চ ৫ (পাঁচ) হাজার টাকা, যাহা কম হয় তা কর্মকর্তা বা কর্মচারীর বেতন হতে কর্তন করা হবে এবং সমপরিমান অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা প্ৰদান করবে। অতঃপর উভয় অর্থ উক্ত প্রতিষ্ঠান বা সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত উক্ত কর্মকর্তা/কর্মচারীর কর্পাস হিসাবে জমা করবে। এ প্রক্রিয়ায় উক্ত কর্মকর্তা-কর্মচারীর পেনশন ফান্ড গঠিত হবে এবং উক্ত ফান্ড জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য মুনাফা এবং চাঁদা হিসাবে জমাকৃত অর্থের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে।
সিপিএফ থাকবে কি? না। বিদ্যমান সিপিএফ (Contributory Provident Fund) ব্যবস্থায় কর্মচারী মূল বেতনের ১০% (শতকরা দশ ভাগ) এবং প্রতিষ্ঠান মূল বেতনের ৮.৩৩% (আট দশমিক তিন তিন) প্রদান করে থাকে। প্রত্যয় স্কিমে প্রতিষ্ঠান প্রদান করবে মূল বেতনের ১০% যা সিপিএফ ব্যবস্থা থেকে ১.৬৭% বেশি। প্রত্যয় স্কিমে একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানে যোগদানের পর মাসিক ২,৫০০ টাকা নিজ বেতন থেকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একই পরিমান টাকা ৩০ বছর চাঁদা প্রদান করলে তিনি অবসর গমনের পর অর্থ্যাৎ ৬০ বছর বয়স থেকে মাসিক ৬২,৩৩০/- টাকা হারে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে ৩০ (ত্রিশ) বছর ধরে মাসিক ২,৫০০ টাকা হারে সংশ্লিষ্ট কর্মচারীর নিজ বেতন থেকে প্রদত্ত মোট চাঁদার পরিমাণ ৯,০০,০০০ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রদত্ত মোট চাঁদার পরিমাণ ৯,০০,০০০ টাকা। অর্থ্যাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারী মিলিয়ে সর্বমোট চাঁদার পরিমান হবে ১৮,০০,০০০/- টাকা। তিনি যদি ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তবে ১৫ বছরে পেনশন প্রাপ্য হবেন ১,১২,১৯,৪০০/- টাকা, যা সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমার ১২.৪৭ গুণ। আজীবন পেনশন প্রাপ্য হবেন বিধায় এ পরিমান আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রত্যয় পেনশন স্কিমে কি আছে? / ৩০০০ টাকা জমা করলে ২৫ বছরে ২৩৮৬৪ টাকা পাবে।
বাংলাদেশ সরকার চূড়ান্ত গেজেট জারি করেছে। সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী জুলাই হতে যোগদান করবেন তারা আর পেনশনের আওতায় থাকবে না। ব্যাংক, বীমা ও বিশ্ববিদ্যালয়গুলোও এর আওতায় আসবে।

প্রত্যয় পেনশন স্কিম নিয়ে বিস্তারিত জেনে নিন
সর্বজনীন পেনশন ২০২৬ । ৫০% ঋণ হিসেবে উত্তোলন করা যাবে?
- সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বৎসর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
- পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি ৭৫ বৎসর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।
- চাঁদাদাতা কমপক্ষে ১০ বৎসর চাঁদা প্রদান করার পূর্বেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।
- চাঁদাদাতা তার জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করতে পারবে।
- পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।
- নিম্ন আয়সীমার নিচে থাকা নাগরিকগণের অথবা অস্বচ্ছল চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসাবে প্রদান করবে।
- আপাততঃ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত হবেন। তবে ক্রমান্বয়ে তাদেরকে এ ব্যবস্থার অধীনে আনয়ন করা হবে।
- সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে।
- পেনশনারদের প্রদত্ত চাঁদার টাকা বিনিয়োগ বিধিমালার আওতায় সর্বোচ্চ নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য রিটার্ণের ভিত্তিতে পেনশনের মাসিক পরিমাণ নির্ধারিত হবে
সর্বজনীন পেনশন পাওয়ার জন্য কি দৌড়াদৌড়ি করতে হবে?
না। বিনিয়োগ হতে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি পেলে মাসিক পেনশনের পরিমান আরো বৃদ্ধি পাবে। অধিকন্তু, জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় খরচ সরকার কর্তৃক নির্বাহ করা হবে বিধায় চাঁদাদাতার কর্পাস হিসাবে জমাকৃত অর্থ এবং বিনিয়োগলব্ধ আয় সম্পূর্ণ চাঁদাদাতার অ্যানুইটি হিসাবায়নের মাধ্যমে মাসিক পেনশন নির্ধারিত হবে। জমাকৃত চাঁদার উপর বিনিয়োগ রেয়াত পাওয়া যাবে এবং প্রাপ্য পেনশন আয়করমুক্ত হবে। স্কিমটি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় এটি শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ। এ স্কিমে নিবন্ধিত কর্মচারী পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পরবর্তী মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তার ব্যাংক একাউন্টে মাসিক পেনশনের অর্থ পেতে থাকবেন, যা তাকে মোবাইল এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে। এক্ষেত্রে তাকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোন দপ্তরে যাওয়ার বা কোন প্রকার প্রমানক দাখিলের প্রয়োজন হবে না। এ থেকে সহজেই অনুমেয় যে, প্রত্যয় স্কিমটি নতুন কর্মকর্তা/কর্মচারীদের জন্য আকর্ষনীয় এবং আর্থিক নিরাপত্তা বিধানে কার্যকর।
স্বশাসিত বা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আপনার প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রচলিত সর্বজনীন পেনশন স্কিম (যেমন: প্রগতি, সুরক্ষা, প্রবাস বা সমতা) অনুযায়ী ১০ বছর চাঁদা প্রদান করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে।
আপনার প্রশ্নের প্রেক্ষিতে সঠিক তথ্যগুলো নিচে তুলে ধরছি:
১০ বছরে কি জমার ১২ গুণ রিটার্ন পাওয়া সম্ভব?
সরাসরি বলতে গেলে, ১০ বছর চাঁদা দিয়ে মোট জমার ১২ গুণ রিটার্ন পাওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারি স্কিমগুলোতে নেই। সরকারি হিসাব অনুযায়ী, আপনি যত বেশি সময় ধরে চাঁদা দেবেন, রিটার্ন বা পেনশনের পরিমাণ তত বেশি হবে।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক:
সমতা স্কিম (স্বল্প আয়ের মানুষের জন্য): যদি কেউ মাসে ৫০০ টাকা (নিজে ৫০০ + সরকারি অনুদান ৫০০ = মোট ১০০০ টাকা) হারে ১০ বছর চাঁদা দেন, তবে তিনি ৬০ বছর বয়স থেকে আজীবন মাসে ১,৫৩০ টাকা করে পেনশন পাবেন। অর্থাৎ, ১০ বছরে আপনার নিজের জমা হলো ৬০,০০০ টাকা। পেনশনের মাধ্যমে এই টাকা তুলে নিতে খুব বেশি সময় লাগবে না, তবে তা এককালীন ১২ গুণ রিটার্ন নয়।
প্রগতি স্কিম (বেসরকারি কর্মচারী): মাসে ২,০০০ টাকা হারে ১০ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স থেকে মাসে ৩,০৬০ টাকা পেনশন পাওয়া যায়।
পেনশনের মূল বৈশিষ্ট্যগুলো একনজরে:
ন্যূনতম সময়সীমা: পেনশন সুবিধা পেতে হলে আপনাকে অন্তত ১০ বছর নিরবচ্ছিন্নভাবে চাঁদা দিতে হবে।
আজীবন পেনশন: ৬০ বছর পূর্ণ হওয়ার পর থেকে আপনি আজীবন মাসিক পেনশন পাবেন।
মৃত্যুর পর সুবিধা: পেনশনার ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে, তার মনোনীত নমিনি অবশিষ্ট সময় পর্যন্ত (অর্থাৎ পেনশনারের বয়স ৭৫ হওয়া পর্যন্ত) মাসিক পেনশন পাবেন।
ঋণ সুবিধা: জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে নেওয়া যায়।
কর রেয়াত: এই স্কিমে আপনার বিনিয়োগ আয়কর রেয়াতযোগ্য এবং পেনশনের টাকা সম্পূর্ণ আয়কর মুক্ত।
বিভ্রান্তি এড়াতে টিপস:
সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে অনেক সময় “১০ বছরে ১২ গুণ” বা “৫ বছরে দ্বিগুণ” জাতীয় চটকদার তথ্য দেখা যায়, যা অধিকাংশ ক্ষেত্রে সঠিক নয়। সরকারি upension.gov.bd ওয়েবসাইট থেকে আপনি আপনার চাঁদার হার এবং সম্ভাব্য পেনশনের পরিমাণ ক্যালকুলেট করে নিতে পারেন।
https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8/


