বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
ঢাকা পোস্টরশিদ ছাড়া সার বিক্রির অভিযোগে ২ জনের সাজা জাগো নিউজ ২৪লিভারপুলের দুঃস্বপ্নের রাত, দুইবার এগিয়েও তুরস্কের ক্লাবের কাছে হার বাংলা ট্রিবিউনসৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার ইত্তেফাকযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং বিশ্বরাজনীতির নূতন সমীকরণ ঢাকা পোস্টমৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ জাগো নিউজ ২৪মোংলায় দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী আজকের পত্রিকাইরান যুদ্ধই কাল হলো ডোনাল্ড ট্রাম্পের ইত্তেফাক‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের বাংলা ট্রিবিউনঅবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ আজকের পত্রিকাএলপিজি: বিইআরসির দাম এখনো কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

রাষ্ট্রীয় শোকে পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: নতুন তারিখ ৯ জানুয়ারি

রাষ্ট্রীয় শোকে পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: নতুন তারিখ ৯ জানুয়ারি
রাষ্ট্রীয় শোকে পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: নতুন তারিখ ৯ জানুয়ারি ছবি: ClaimBD

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য এই পরীক্ষাটি এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা পেছানোর কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। ঘোষিত কর্মসূচির শেষ দিন অর্থাৎ ২ জানুয়ারি নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং অনিবার্য কারণবশত কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষাটি স্থগিত করে নতুন সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, আগামী ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি নির্ধারিত কেন্দ্রগুলোতে একই সময়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চাকরিপ্রত্যাশীদের কঠিন লড়াই প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য ও পরিসংখ্যান বিশ্লেলেষণে দেখা যায়, এবারের নিয়োগ পরীক্ষায় পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অত্যধিক, যা প্রতিযোগিতাকে অনেক বেশি কঠিন করে তুলেছে।

  • মোট শূন্য পদ: ১৪ হাজার ৩৮৫টি।

  • মোট আবেদনকারী: ১০ লাখ ৮০ হাজার ৮০ জন।

  • গড় প্রতিযোগিতা: প্রতিটি পদের বিপরীতে লড়বেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

ধাপ অনুযায়ী প্রতিযোগিতার চিত্রে দেখা যায়, প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে গড়ে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) প্রতি পদের বিপরীতে ৮০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


একনজরে পরিবর্তিত সময়সূচি

  • পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি, শুক্রবার।

  • নতুন তারিখ: ৯ জানুয়ারি, শুক্রবার।

  • সময় ও স্থান: আগের সময় ও কেন্দ্র অপরিবর্তিত থাকবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।