সাবেক শিল্প সচিবসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে প্লট বরাদ্দে অনিয়ম, জালিয়াতির অভিযোগে সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



