খুলনায় ফের গুলি, ভ্যানচালক ও যাত্রী গুলিবিদ্ধ
খুলনার আড়ংঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ ওরফে সোলাই (৫৫) ও আবদুল খালেক (৬৫) নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।


