বিএনপির ৩১ নেতার পদত্যাগের ঘোষণা
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদে থাকা ৩১ জন নেতা দল থেকে পদত্যাগ করার আবেদন করেছেন। গতকাল সোমবার দুপুরে তারা সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।


