আবারও উত্তপ্ত সাভার-আশুলিয়া
টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার খেজুরবাগান, হেমায়েতপুরের বাগবাড়ি ও পদ্মার মোড়সহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেন পোশাক শ্রমিকরা।


