মধ্যবিত্তের জীবন কেন কঠিন হচ্ছে
দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গর্ব করা হয়েছে। বেড়েছে জিডিপি, সম্প্রসারিত হয়েছে শিল্প, বেড়েছে রপ্তানি এবং দ্রুত বদলে গেছে শহরের চেহারা। কিন্তু এসব অর্জনের আড়ালে রয়েছে আরেকটি বাস্তবতা– মধ্যবিত্তের নীরব সংগ্রাম।


