মিরপুরসহ চার এলাকায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-কাঁদানে গ্যাস নিক্ষেপ
রাজধানীর মিরপুর, কাফরুল, রূপনগর ও পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।


