গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কয়েকটি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে ভোগড়া, সাইনবোর্ড চৌরাস্তা ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।



