রূপপুর থেকে চলতি মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি নভেম্বর মাসেই প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে ধারণা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।


