মব সৃষ্টি করে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রশাসনের অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে মব সৃষ্টি করে চার সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন সাংবাদিকের মধ্যে দুজন গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


